প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৩ ২০:২১ পিএম
দুর্দান্ত ফর্মে থাকা ঋদ্ধিমান সাহাকে নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেএল রাহুলের পরিবর্তে ইষান কিষাণকে দলে টেনেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের লড়াইয়ে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদব।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে চোট পেয়ে ছিটকে গিয়েছেন রাহুল। তার পরিবর্ত কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। ভালো ফর্মে থাকায় অনেকেই ঋদ্ধিকে দলে নেওয়ার পক্ষে ছিলেন। তবে বিসিসিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে কিষানের নাম।
NEWS - KL Rahul ruled out of WTC final against Australia.
— BCCI (@BCCI) May 8, 2023
Ishan Kishan named as his replacement in the squad.
Standby players: Ruturaj Gaikwad, Mukesh Kumar, Suryakumar Yadav.
More details here - https://t.co/D79TDN1p7H #TeamIndia
আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচে ২৯৩ রান করেছেন ইষান। সেখানে ১১ টি ম্যাচে ২৭৩ রান করেছেন ঋদ্ধি। উইকেটরক্ষকের ভূমিকায়ও এগিয়ে ছিলেন ঋদ্ধি। তবে রাহুলের পরিবর্তে ফাইনালে ইষানকে যোগ্য মনে করেছে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মুহাম্মদ শামি, মুহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট এবং ইশান কিষান (উইকেটরক্ষক)।
স্ট্যান্ডবাই: রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার এবং সূর্যকুমার যাদব।