× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে আইসিসি দেখাবে বাংলাদেশের খেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৮:৩৪ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৯:২৪ পিএম

বিনামূল্যে আইসিসি দেখাবে বাংলাদেশের খেলা

বাংলাদেশি কোনো টিভি চ্যানেল স্বত্ব না কেনায় টাইগারদের আয়ারল্যান্ড সিরিজের কোনো ম্যাচ টিভিতে দেখা যাবে না। টিভিতে না দেখা গেলেও স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যাচগুলো। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে বিনামূল্যে ম্যাচ দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

এর আগে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর কোনোটিই সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে ফিড সরবরাহকারী প্রতিষ্ঠান টিএসএম কারও কাছে স্বত্ব বিক্রি করতে পারেনি। তখন থেকেই বাংলাদেশে টাইগারদের খেলা সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

সেই শঙ্কা কাটিয়ে দিয়েছে আইসিসি। তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখা যাবে ম্যাচ। পুরো সিরিজ দেখার জন্য বাংলাদেশি দর্শকদের কোনো অর্থ দিতে হবে না। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা দেখা নিয়ে তৈরি হয়েছিল সংকট। সেবারও আইসিসি টিভিতে খেলা দেখতে হয়েছে বাংলাদেশি দর্শকদের। সেবার অবশ্য অর্থ খরচ করতে হয়েছিল। এবার তা করতে হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা