× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফের আগে আরও এক প্রীতি ম্যাচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৭:৩১ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৭:৩৩ পিএম

সাফের আগে আরও এক প্রীতি ম্যাচ

আগামী ফিফা উইন্ডোতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত এক সময়। ভারতের মাটিতে বসবে সাফের আসর, তাতে খেলবেন জামাল ভূঁইয়ারা। তার অনেক আগে থেকেই ব্যস্ততা শুরু হয়ে যাবে জাতীয় দলের। কম্বোডিয়ার মাটিতে দল খেলবে একটি প্রীতি ম্যাচ। 

আরও পড়ুন - কুয়েতের সঙ্গে সাফে আসছে লেবাননও

জুন মাসের এই উইন্ডোয় সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার কথা বাংলাদেশ দলের। তবে কন্ডিশন বিবেচনায় সে ভাবনা বাদ দেওয়া হয়েছে। কোচ হাভিয়ের কাবরেরা নিজেই দিয়েছেন এই সিদ্ধান্ত। গতকাল দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির এক সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান বিষয়টি।

তার কথা, ‘জুনে আমরা কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলব, এরপর ভারতের মাটিতে সাফ। সে কারণে বাইরে ক্যাম্প হচ্ছে না। ঢাকাতেই ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন কোচ।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ আগামী ৩ জুন। এর ঠিক পরের দিনই শুরু হয়ে যাবে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশের অনুশীলন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ঢাকায় চলবে সপ্তাহ দেড়েকের এই অনুশীলন ক্যাম্প। এরপরই কম্বোডিয়ায় যাবে দল। ১৫ জুন মাঠে গড়াবে একমাত্র প্রীতি ম্যাচ। এরপর কম্বোডিয়া থেকেই সরাসরি দল যাবে ভারতে, বেঙ্গালুরুতে টুর্নামেন্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগেই পৌঁছে যাবে দল। 

গতকাল জাতীয় দল কমিটির সভায় উঠে এসেছিল সহকারী কোচিং স্টাফের ইস্যুও। বাফুফে এক্ষেত্রে এগোবে স্বল্পমেয়াদি লক্ষ্য নিয়ে। আপাতত সাফের জন্য সহকারী স্টাফ খুঁজবে বাফুফে। সাফে দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তাদের মেয়াদ, জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান নাবিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা