× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্রণী-লিওপার্ডসের অবনমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৭:০৪ পিএম

অগ্রণী-লিওপার্ডসের অবনমন

ডিপিএলের এবারের আসরে সময়টা মোটেও ভালো কাটেনি অগ্রণী ব্যাংক ও ঢাকা লিওপার্ডসের। অবনমন এড়ানোর সুযোগ ছিল রেলিগেশন লিগে। শেষ রক্ষা হয়নি। প্রথম বিভাগে নেমে গিয়েছে দুই দল। শেষ ম্যাচে অগ্রণী ব্যাংককে হারিয়ে অবনমন এড়িয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

আরও পড়ুন - কুয়েতের সঙ্গে সাফে আসছে লেবাননও

ডিপিএলের রবিন রাউন্ড লিগে ১১ ম্যাচে খেলে মাত্র তিন পয়েন্ট পেয়েছিল ঢাকা লিওপার্ডস। রেলিগেশন লিগে দুই ম্যাচের কোনোটিই জিততে পারেনি নবাগত দলটি। ফলে তাদের অবনমন আগেই নিশ্চিত হয়েছিল। রেলিগেশন লিগের সমীকরণ দাঁড়ায় শাইনপুকুর ও অগ্রণীর লড়াইয়ে যারা জিতবে তারাই টিকে থাকবে। শেষ পর্যন্ত অগ্রণী ব্যাংককে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকল শাইনপুকুর। 

গতকাল বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে অমিত হাসানের সেঞ্চুরিতে ভর করে ৩১৬ রান তোলে শাইনপুকুর। এ ছাড়াও খালিদ হাসানের ব্যাটে আসে ৬৭ রান। জবাবে হাসান মুরাদের বোলিং তোপে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। এতেই প্রিমিয়ার লিগে টিকে থাকল শাইনপুকুর। নবাগত অগ্রণী ব্যাংক ও ঢাকা লিওপার্ডস নেমে গেল প্রথম বিভাগে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা