× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির নিষেধাজ্ঞার পর প্রথম ম্যাচেই জিতল পিএসজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১১:৫১ এএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৩:১৮ পিএম

মেসির নিষেধাজ্ঞার পর প্রথম ম্যাচেই জিতল পিএসজি

অনুমতি ছাড়া সৌদি সফরে গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়ে আছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই মাঠের লড়াইয়ে ছিলেন না কাতার বিশ্বকাপ জয়ী এই মেগাস্টার।

আরও পড়ুন : হোয়াইটওয়াশ এড়াল নিউজিল্যান্ড, পাকিস্তান হারাল র‍্যাঙ্কিংয়ের রাজত্ব

আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে ছাড়াই মাঠে আধিপত্য বিস্তার করে জিতল পিএসজি। হেসেখেলে ট্রয়েসকে হারাল ৩-১ গোলে। মেসির নিষেধাজ্ঞার পর এটাই ছিল পিএসজির প্রথম ম্যাচ।

ট্রয়েসের মাঠেও জয়ের ধারা অব্যাহত রাখল বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা। ফলে ফরাসি লিগ ওয়ান শিরোপা জয়ের জন্য এখন পিএসজির দরকার তিন জয়।

ম্যাচের আট মিনিটের মধ্যে অতিথি পিএসজিকে এগিয়ে নেন কাইলিয়ান এমবাপে। বিরতির পর গোল ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনহা। শেষ দিকে স্বাগতিকদের হয়ে ১টি গোল শোধ করেন জাভিয়ের চিভালেরিন। সফরকারী পিএসজির হয়ে তৃতীয় গোল যোগ করেন ফ্যাবিয়ান রুইজ।

আগের ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে এই ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। রেকর্ড ১১তম ফরাসি শিরোপা জিততে এখন ৭ পয়েন্ট দরকার পিএসজির।

দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে এখন পিএসজি। বাকি আছে কেবল চার ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা