× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রদ্রিগোর জোড়া গোলে কোপা দেল রের শিরোপা রিয়ালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১০:১৯ এএম

রদ্রিগোর জোড়া গোলে কোপা দেল রের শিরোপা রিয়ালের

লা লিগায় শেষ কদিন ধরেই সময়টা রিয়ালের পক্ষে কথা বলছি না। সেই সঙ্গে চাপ বাড়াচ্ছিল দলের বেশ কিছু ফুটবলারের চোট সমস্যা। চ্যাম্পিয়নস লিগের মহাগুুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দলকে চাঙ্গা করতে একটা শিরোপার বড্ড প্রয়োজন ছিল রিয়ালের। হতাশ করেননি আনচেলত্তির শিষ্যরা। রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ২০তম কোপা দেল রে শিরোপা উচিয়ে ধরেছে রিয়াল।

সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকো স্টেডিয়ামে তখনও আটসাঁট হয়ে বসে উঠা হয়নি দর্শকদের। তার আগেই গ্যালারিতে গোলের উল্লাস।  ম্যাচের ১ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় রদ্রিগোর গোল। ভিনিসিয়ুসের পাসকে খুব সহজেই জাল চেনান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচে ফিরতে চেষ্টা কম করেনি ওসাসুনা। রিয়াল ও ব্যাবধান বাড়াতে বেশ কবার কাপন ধরিয়েছে প্রতিপক্ষের রক্ষণে। সাফল্য আসেনি প্রথমার্ধে।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রিয়াল রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচে ফিরে ওসাসুনা। দলকে সমতায় ফেরান লুকাস টরো। ম্যাচে লিড নিতে মরিয়া হয়ে উঠে রিয়াল। বাকিরা চেষ্টা করেও কাজ না হলে আবারও এগিয়ে আসেন রদ্রিগো। তার একক দক্ষতায় শিরোপা জয়ের পথে পা বাড়ায় রিয়াল। ম্যাচের বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ওসাসুনা। ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি রিয়ালও। অবশ্য তাতে কোনো সমস্যা হয়নি। ২০ তম কোপা দেল রে শিরোপা ঠিকই জেতা হয়ে গেছে রিয়ালের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা