× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচন ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ০০:২৯ এএম

বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচন ক্রীড়া প্রতিমন্ত্রীর

দীর্ঘ সাত বছর পর আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চারজাতির হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর ‘বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট।’

এবারের আসবে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। টুর্নামেন্টটি আগামী ১৩ মে শুরু হয়ে চলবে ১৭ মে পর্যন্ত। 

আসরটি সামনে রেখে আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

টুর্নামেন্ট নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সাত বছর পর বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক আয়োজনে বাংলাদেশসহ চার দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও বেশি সমৃদ্ধ হবে। আমাদের যে সক্ষমতা আছে সেটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে আরও উদ্ভাসিত হবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা