× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হাজারের বেশি লেগস্পিনার আছেন আফগানিস্তানে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ২২:৩৩ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ২২:৩৬ পিএম

‘হাজারের বেশি লেগস্পিনার আছেন আফগানিস্তানে’

ক্রিকেটে আফগানিস্তানের উত্থান এমনিতেই এক বিস্ময়। সেখানে লেগস্পিনার হওয়ার কথা সোনার হরিণ। অথচ এই দেশটিকেই কি না বলা হচ্ছে বিশ্বক্রিকেটের স্পিনের রাজধানী। আর সেই রাজধানীতে সবচেয়ে সহজলভ্য লেগস্পিনার!

আরও পড়ুন : আল হিলালকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা উরাওয়ার

অবাক না হয়ে উপায় কী? পুরো বিশ্বক্রিকেটেই যেখানে লেগ স্পিনারদের সংকট, সেখানে নাকি হাজারেরও ওপর লেগস্পিনার আছেন। এমনই অবাক করা তথ্য দিয়েছেন দেশটির তারকা লেগ স্পিনার রশিদ খান।

গত শুক্রবার রাজস্থানের বিপক্ষে গুজরাটকে জেতাতে ভূমিকা রেখেছেন আফগানদের দুই লেগি রশিদ খান ও নূর আহমেদ। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচায় দুজনের শিকার ৫ উইকেট। যার মধ্যে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ।

সেই সঙ্গে টুর্নামেন্টসেরা বোলার হওয়ার দৌড়েও বেশ ওপরের দিকে আছেন তিনি। দেশটিতে লেগস্পিনার আছেন আরও। যদিও এবারের আইপিএলে সুযোগ হয়নি মুজিবুর রহমান ও কাইস আহমেদের। তবে তারাও নিজেদের প্রমাণ করেছেন বিশ্বক্রিকেটে। তবে এর বাইরেও নাকি হাজারের ওপর লেগস্পিনার আছেন আফগানিস্তানে।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে এমনটিই জানিয়েছেন রশিদ খান। তিনি বলেন, ‘সত্যি বলতে এখন এক হাজারের বেশি লেগ স্পিনার আছে আমাদের। বেশ কিছু একাডেমিতে গিয়েছিলাম, দেখেছি সেখানে অনেক লেগ স্পিনার নিয়মিত অনুশীলন করছে। আমার আইপিএলের প্রথম বছরে এই সংখ্যাটা ছিল ২৫০। এখন আইপিএলে ৬-৭ বছর হয়ে গেছে আমার। আফগানিস্তানে অনেকেই আমাকে অনুকরণের চেষ্টা করছে। নতুন লেগস্পিনারদের অনেক ভিডিও পাই প্রতিদিন। এখানে নূর পারফর্ম করায় আমি খুব খুশি। এবারের আইপিএলে সুযোগ না পাওয়া কাইস আহমেদ, জহির খানের মতো আরও অনেক ক্রিকেটার আছে সেখানে। সুযোগ পেলে তারাও ভালো করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা