× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের জন্য খেলতে পারা আনন্দের : জবি ফুটবলার প্রীতম

জবি প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩১ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রীতম। ছবি : প্রবা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রীতম। ছবি : প্রবা

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের ২৩ সদস্যের দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রীতম। 

মাহফুজুর রহমান প্রীতম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। 

প্রীতম বলেন, ‘আমার জন্য জাতীয় দলের হয়ে খেলাটা নতুন না হলেও মাঝখানে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। লাল-সবুজের জার্সি গায়ে দেশের জন্য খেলতে পারাটা অবশ্যই সব সময়ের জন্যই আনন্দের।

‘আমি এর আগেও ১৮ মূল একাদশে ছিলাম এবং এইজ লেভেলে জাতীয় দলে গোলরক্ষক হয়ে নিয়মিত খেলেছি। সামনে অনুষ্ঠিত নেপাল এবং কম্বোডিয়ার বিপক্ষে দুটি ম্যাচেই আমাদের টিম জয়ী হবে আশা করছি।’

প্রীতি ম্যাচের জন্য মাহফুজুর রহমান প্রীতমের জাতীয় দলে জায়গা করে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী। তারা বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যরকম অর্জন হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রীতমকে অভিনন্দন জানাচ্ছেন।

কম্বোডিয়ার সঙ্গে তাদের ঘরের মাঠে আগামী ২২ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ। সেখান থেকে নেপালের উদ্দেশে রওনা হবেন লাল-সবুজ জার্সিধারীরা। দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে বাংলাদেশের ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর।


প্রবা/ইউরি/টিকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা