× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরকে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৭:০০ পিএম

বাবরকে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা

বলা চলে ‘বাবরময়’ দিন। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যাট হাতে শাসন করলেন, গড়লেন দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক। দলও জিতল টানা চারটি ওয়ানডে, অস্ট্রেলিয়া ও ভারতকে নিচে ঠেলে ভারতও উঠল র‌্যাংকিংয়ের শীর্ষে। পাকিস্তানের এমন খুশির দিনে বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ক্রিকেটার ও পিসিবি সভাপতি রমিজ রাজা।

কিউইদের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বাবর হাঁকান ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। ১৮টি সেঞ্চুরি হাঁকাতে তিনি সবচেয়ে কম সময় নিয়েছেন। তাই রমিজ তাকে তুলনা করেছেন স্যার ডন ব্রাডম্যানের সঙ্গে, ‘৫ হাজার রানের মাইলফলকে সে-ই দ্রুততম এবং ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকেও পেছনে ফেলেছে। তার কারণেই পাকিস্তান ওয়ানডে র‍্যাংকিংয়ে ১ নম্বর দল হতে পেরেছে। বাবর ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নয়।’

আরও পড়ুন : 

নিজের কথার যুক্তিও টেনেছেন রমিজ, ‘সাদা বলের ক্রিকেটে বাবর বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছে, পরিসংখ্যানই তা বলছে। এমন ঝুঁকিপূর্ণ একটা ফরম্যাটে আর কোনো ব্যাটারকে এত ধারাবাহিক হতে দেখিনি। এ পারফরম্যান্সের ভিত্তি হলো বাবরের টেকনিক ও টেম্পারমেন্ট। তার টেকনিক্যাল কোনো সমস্যা নেই, হোক ঘাসের পিচ অথবা করাচির মতো পিচ, যেখানে সাধারণত বোলারদের সংগ্রাম করতে হয়।’

নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাবর। এখন পর্যন্ত চার ম্যাচে ৬৮.৭৫ গড়ে ২৭৫ রান করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা