× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যৎ পরিষ্কার দেখছেন আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১২:৫৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৩:৪৯ পিএম

ভবিষ্যৎ পরিষ্কার দেখছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তিকে নিয়ে গুঞ্জনটা বেশ পুরোনো—রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন বলেও অনেকে পাকা খবর দিয়েছেন। তবে এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেননি ইতালিয়ান কোচ। উল্টো স্প্যানিশ ডেরায় আরও কিছুদিন থাকার আভাসই দিয়েছেন লস ব্লাঙ্কোসদের বস। ইঙ্গিত দিয়েছেন, চুক্তির শেষ পর্যন্ত স্পেনে থাকার।

কোপা ডেল রে ফাইনাল এবং আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচের আগে আনচেলত্তির কাছে ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। চুক্তি আগামী ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে, আগামীকাল নয়!’

আরও পড়ুন: 

ইএসপিএনের সাংবাদিক ব্রুনো ভিকারির বরাতে ইংলিশ দৈনিক ডেইলি সান নিশ্চিত করেছে, ব্রাজিলের কোচ হতে রাজি আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম শেষেই সেলেসাও ডেরায় যাবেন ৬৩ বর্ষী কোচ।

ইএসপিএন জানিয়েছে, ব্রাজিল বা আনচেলত্তি কেউ কোচ হিসেবে যোগ দেওয়ার কথা এখনই প্রকাশ্যে বলবে না। কেননা ২০২৪ সালের জুন মাস পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি আছে। তবে সব ঠিক থাকলে মৌসুম শেষে নেইমার-ভিনিসিয়ুসদের বস হতে যাচ্ছেন রিয়ালের বস! কিন্তু আনচেলত্তি ওসাসুনার বিপক্ষে নামার আগে দৃঢ় প্রত্যয়ে জানালেন, চুক্তির শেষ পর্যন্ত স্পেনে থাকছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা