× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিত্যক্ত বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৯:৪৩ পিএম

পরিত্যক্ত বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। ক্যামব্রিজ ইউনিভার্সিটির ফেনার্স মাঠে হওয়ার কথা ছিল ম্যাচটি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ মে) বিকাল ৩.৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। পরের সিদ্ধান্ত অনুযায়ী দেরিতে খেলা শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। বৃষ্টি থামলেও আউটফিল্ড নির্ধারিত সময় না শুকানোয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের প্রস্তুতি সারতে চেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের আগে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করব প্রস্তুতি ম্যাচ ভালো খেলার জন্য এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’ নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি, ‘সব মিলিয়ে প্রস্তুতি খুবই ভালো হয়েছে। সব মিলিয়ে ক্রিকেটাররা ভালো টাচে আছে। আমরা আগে আসায় মানিয়ে নেওয়ার কাজটা ভালো হচ্ছে। আমার কাছে মনে হয় না খুব খারাপ হবে।’ 

শেষ পর্যন্ত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সেই কাজটি করতে পারল না বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ না খেলেই মূল সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা