× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিদির ডিনার পার্টিতে নেই বাবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৬:৫৩ পিএম

আফ্রিদির ডিনার পার্টিতে নেই বারব আজম ছবি: শহিদ আফ্রিদির টুইটার অ্যাকাউন্ট থেকে

আফ্রিদির ডিনার পার্টিতে নেই বারব আজম ছবি: শহিদ আফ্রিদির টুইটার অ্যাকাউন্ট থেকে

বাবর আজম কোথায়? শহিদ আফ্রিদির দাওয়াতের পার্টির পর এই প্রশ্নটিই ঘুরে ফিরছে। ঘটনার শুরু বৃহস্পতিবার, দলের উদ্দেশ্যে আফ্রিদির ডিনার পার্টির পর থেকে। ১২ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। বাবর আজমের দলের এ সাফল্যে খুশি হয়ে তাদের ডিনারে ডেকেছিলেন আফ্রিদি। সেখানে রিজওয়ান, শাদাব হয়ে সবাই ছিলেন। ছিল না শুধু অধিনায়ক বাবর। যার নেতৃত্বে এমন সাফল্য তাকে ছাড়া পার্টিকে অনেকে নুন ছাড়া পান্তার মত দেখছেন।


তবে প্রশ্নটা জোরাল হয়েছে বোর্ড প্রধানের করা বাবরের অধিনায়কত্ব নিয়ে মন্তব্যের জন্য, তিনি বেশকিছুদিন আগে বলেছিলেন নির্বাচকরা চায় না বাবর অধিনায়ক থাকুক। সেই রাগ থেকেই কি সাবেক অধিনায়কের পার্টিতে যোগ দেননি বাবর? এমনও প্রশ্ন উঠেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির দেওয়া ছবির পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বেশ আলোচনা। আফ্রিদির পার্টিতে বাবরের না যাওয়ার পেছনে ওই ঘটনার কোনো সূত্র আছে কি না, তা নিশ্চিত নয়। কেউ অবশ্য কোনো জবাবও দেননি।

আরও পড়ুন: 

তবে আফ্রিদির টুইটার অ্যাকাউন্টে ডিনার পার্টির একটি গ্রুপ ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে পাকিস্তানকে শুভকামনা জানিয়ে তিনি লিখেন, ‘পাকিস্তানের নায়কদের জন্য ডিনারের আয়োজন। তোমাদের প্রত্যেকের জন্য অনেক গর্বিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা