প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৩ ০৯:৪১ এএম
আপডেট : ০৫ মে ২০২৩ ০৯:৪২ এএম
মিরপুরের সিটি ক্লাব মাঠে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা মেট্রোর ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ম্যাচে উইলসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্যামব্রিয়ান।
আরও পড়ুন : কলকাতায় লিটনের বদলি চার্লস
গতকাল বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে ইমন হোসেনের ৫১ রানে ভর করে ২৪৩ রানে অলআউট হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ক্যামব্রিয়ানের হয়ে পাঁচ উইকেট নেন কামরুল হাসান। জবাবে মুমতাসিন হাসানের ৮৫ ও আলী আকবরের ৪৩ রানে ভর করে ২৩ বল আগে জয় নিশ্চিত করে ক্যামব্রিয়ান স্কুল। উইলসের হয়ে তিন উইকেট নেন হৃদয় হোসেইন।