× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইন্ডিজ সিরিজে ‘এ’ দলের অধিনায়ক আফিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ০০:০১ এএম

উইন্ডিজ সিরিজে ‘এ’ দলের অধিনায়ক আফিফ

আয়ারল্যান্ডের বিপক্ষে সফর চলাকালীন সময়ে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের অনানুষ্ঠানিক টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সিলেটে অনুষ্ঠেয় এই টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন আফিফ হোসেন ধ্রুব।

এই ব্যাটিং অলরাউন্ডার ছাড়াও দলে জায়গা পেয়েছেন টেস্ট দলের নিয়মিত মুখ মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ইনজুরির কারণে টেস্ট দল থেকে বাদ পড়া স্পিনার নাঈম হাসান জায়গা পেয়েছেন এই দলে। রিশাদ হোসেন, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজার মতো তরুণদের জায়গা হয়েছে এই দলে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ৩০ মে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে। তৃতীয়টির ভেন্যু একই স্টেডিয়ামের মূল মাঠ।

বাংলাদেশ ‘এ’ দল
আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান ও রিপন মণ্ডল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা