প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৮:০৯ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ১৮:১০ পিএম
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে নতুন করে আবারও অভিযোগ এনেছেন তার স্ত্রী হাসিন জাহান। কলকাতা হাইকোর্টে গত চার বছর মামলা লড়েও কোনো অগ্রগতি না হওয়ায় সুপ্রিম কোর্টে গিয়েছেন হাজিন। শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে এনেছেন গুরুতর অভিযোগ।
শামিকে নিয়ে অভিযোগে হাসিন জাহান জানিয়েছেন, তাদের বিবাহকালীন সময়ই শামির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সঙ্গে পতিতাদের সাথেও যৌন সম্পর্কে লিপ্ত ছিল শামি। এছাড়াও যৌতুকের জন্য তাকে হয়রানি করাসহ শারীরিকভাবেও লাঞ্ছিত করেছিলেন শামি।
চমকপ্রদ অভিযোগে হাসিন আরও জানিয়েছেন, শামির ‘অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক’ ছিল যখন তিনি বিসিসিআই ক্রিকেট সফরে ছিলেন। সেই সময় ‘বিসিসিআই কর্তৃক বুক করা হোটেল কক্ষে পতিতাদের সাথে যৌন সম্পর্কে জড়িয়েছেন শামি। আর বিষয়টি হাসিন জানার পর এ নিয়ে কথা বললে, স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছেন তিনি। যদিও স্ত্রীর আনা এসব অভিযোগ শুরু থেকেই পক্ষপাতদুষ্ট বলে জানিয়েছেন শামি।
উল্লেখ্য, ২০১৪ সালে মডেল তারকা হাসিন জাহানকে বিয়ে করেন শামি। এরপর দুই বছর সংসার কারার পর ২০১৮ সালে শামির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনে হাসিন। পরে এবছরের শুরুর দিকে স্ত্রীর ভরনপোষণের জন্য শামিকে মসিক ৫০ হাজার রুপি দেওয়ার নির্দেশ দেয় কলকাতার আদালত। যদিও এতে খুশি হননি হাসিন। শামির কাছে ভরণপোষনের জন্য মাসে ১০ লাখ রুপি দাবি করেছিলেন তিনি।