× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানদের বিপক্ষে এক টেস্ট খেলবে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৭:০০ পিএম

আফগানদের বিপক্ষে এক টেস্ট খেলবে বাংলাদেশ

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে একটি টেস্ট খেলবে তারা। আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। এর আগে সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি জানান, সুবিধামতো সময়ে টেস্ট ম্যাচটি আয়োজন করা হবে।

বুধবার (৩ মে) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী। সেখানেই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া বলে অ্যাখ্যা দেন, ‘আমরা যখন কোনো ঘোষণা দিই, তার আগে দুই বোর্ডের মধ্যে কিছু আলোচনা হয়। কিছু ভুলত্রুটি ঠিক করা হয়, পরিবর্তন হয়। এটি স্বাভাবিক প্রক্রিয়া।’ বাংলাদেশ সফরের স্থগিত হওয়া টেস্টটি পরবর্তীতে আয়োজন করা হবে কি না, তা নিয়ে কোনো কথা বলেননি সুজন। এখনও আফগানিস্তান সিরিজের ভেন্যু কী কী হবে, সেটা জানায়নি বিসিবি। কবে নাগাদ জানানো হবে, তা নিয়েও কোনো কথা হয়নি।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল আফগানিস্তান। সেবার আফগানদের কাছে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা