× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের তুচ্ছতাচ্ছিল্য করে পরে মাফ চাইলেন সালাউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ২৩:১৫ পিএম

সাংবাদিকদের তুচ্ছতাচ্ছিল্য করে পরে মাফ চাইলেন সালাউদ্দিন

মঙ্গলবার বাফুফে ভবনে সাংবাদিকদের রীতিমতো কটূক্তিই করে বসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। প্রেস ব্রিফিং শুরুর আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন সাংবাদিকদের নিয়ে, তাই ধরা পড়ে রেকর্ডে। তবে তার কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন সালাউদ্দিন। তার ভাষ্যমতে, রেকর্ড চলছে, তা জানতেন না তিনি। 

আজ মঙ্গলবার বাফুফে ভবনে বসেছিল বাফুফে কার্যনির্বাহী কমিটির সভা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ের আগে ঘটে ঘটনাটি। সাধারণত সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার আগে যখন প্রস্তুতি চলে ব্রিফিংয়ের তখন সাংবাদিকরা মুঠোফোনের রেকর্ডার অন করে ঠেলে দেন সামনে। তখনই সালাউদ্দিন বলে বসেন কথাগুলো, যা ধরা পড়ে রেকর্ডে। 

সালাউদ্দিন বলছিলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মার। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে ম্যান্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।'

সেটা ফাঁস হয়ে গেলে পরে টনক নড়ে সালাউদ্দিনের। কিছুক্ষণ পর তিনি এক ভিডিও বার্তায় ক্ষমা চান সংবাদমাধ্যম কর্মীদের কাছে। 

সে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘নিউজে দেখছি যে, আমি সাংবাদিকদের আঘাত করার জন্য একটা কথা বলেছি। আসলে আমি সাংবাদিকদের আঘাত করে বলিনি, আমি নাবিলের (কাজী নাবিল আহমেদ) একটি বিষয় নিয়ে জোক করছিলাম। সেটা যে কেউ টেপ করছে সেটা আমি জানি না। আমি একটা কথাই বলব, কাউকে যদি আঘাত দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, আমি খুবই দুঃখিত। আমি ক্ষমা চাই। আমি কিন্তু আপনাদের উদ্দেশ্য করে কিছু বলি নাই। এটা আমাদের মাঝে ব্যক্তিগত একটা জোক হচ্ছিল, সেখানে যে টেপ (রেকর্ড) হচ্ছে তা আমি জানি না। অবশ্যই আমি এটার জন্য দুঃখিত, যদি কাউকে আঘাত দিয়ে থাকি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা