× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপে নারী বিশ্বকাপ সম্প্রচার বন্ধের হুমকি ফিফার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৩:২৩ পিএম

ইউরোপে নারী বিশ্বকাপ সম্প্রচার বন্ধের হুমকি ফিফার

চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিফা নারী বিশ্বকাপ। এক মাসব্যাপী এই বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকলেও নারীদের ম্যাচ ঘিরে খুব একটা আগ্রহ নেই ইউরোপের দেশগুলোর। সম্প্রচার স্বত্ব কিনতে দায়সারা প্রস্তাব দিয়েছে তারা। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। হুমকি দিয়েছেন ইউরোপে নারী বিশ্বকাপ সম্প্রচার বন্ধের।

ইউরোপের বড় পাঁচ দেশের মধ্যে ব্রিটেন, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের সম্প্রচার স্বত্ব কেনার প্রস্তাব অবাক করেছে ফিফাকে। যাকে বিশ্বের সব নারী ফুটবলারের ‘মুখে থাপ্পড়’ বলে মন্তব্য করেছেন ইনফান্তিনো। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক বৈঠকে ইনফান্তিনো বলেন, ‘খুব স্পষ্ট করে বলতে গেলে, ফিফা নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কম দামে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনগত বাধ্যবাধকতা। তাদের অফারগুলো যদি ন্যায্য না হয়, তাহলে আমরা ‘বড় পাঁচ’ ইউরোপীয় দেশগুলিতে ফিফা মহিলা বিশ্বকাপ সম্প্রচার না করতে বাধ্য হব।’

ইনফান্তিনো আরও বলেছেন, সম্প্রচারকারীরা পুরুষদের বিশ্বকাপের জন্য যেখানে ১০০ থেকে ২০০ মিলিয়ন ডলার প্রস্তাব করে থাকেন, সেখানে নারীদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে মাত্র ১ থেকে ১০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছে। মেয়েদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব এত কম হওয়ার কারণ হিসেবে ইউরোপের দেশগুলো বলছে, মেয়েদের বিশ্বকাপের ম্যাচগুলো তাদের প্রাইম-টাইমে অনুষ্ঠিত হবে না। যদিও এটিকে অজুহাত হিসেবে মানতে নারাজ ইনফান্তিনো।

তিনি বলেন, ‘ম্যাচগুলো ইউরোপের প্রাইম-টাইমে হবে না। তবে এখনও ইউরোপে সকাল ৯ টা বা ১০টায় খেলা হয়, তাই এটি বেশ যুক্তিসঙ্গত সময়।’ এ ছাড়াও টুর্নামেন্টের ফিফা অডিট অনুসারে, সব প্ল্যাটফর্মজুড়ে ফ্রান্সে ২০১৯ সালের মহিলা বিশ্বকাপে প্রায় ১.১২ বিলিয়ন দর্শক উপস্থিত হয়েছেন। কাজেই মেয়েদের বিশ্বকাপে আগ্রহ একেবারেই নেই, সেটিও বলা যাচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা