× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে নারী ফুটবলারদের ফুলেল অভ্যর্থনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ০১:১৮ এএম

আপডেট : ০২ মে ২০২৩ ১২:৪৯ পিএম

বিমানবন্দরে নারী ফুটবলারদের ফুলেল অভ্যর্থনা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটে ঢাকায় ফিরেছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুর থেকে সোমবার ভোর সাড়ে ছয়টায় দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। 

আরও পড়ুন : প্রীতি জিনতার 'খাদক' টিম পাঞ্জাব কিংস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারীদের ফুলেল অভ্যর্থনা জানান বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সঙ্গে মেয়েদের মিষ্টিমুখও করান তিনি।

প্রথম ম্যাচে তুর্কিমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

তিন দলের গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন হয়েই বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে অজেয় বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই বড় জয় তুলে নিয়েছে দেশের মেয়েরা। গ্রুপে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা