× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রীতি জিনতার 'খাদক' টিম পাঞ্জাব কিংস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ০০:৩২ এএম

আপডেট : ০২ মে ২০২৩ ০০:৪২ এএম

প্রীতি জিনতার 'খাদক' টিম পাঞ্জাব কিংস

চলতি আইপিএল মৌসুমটা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসের। দশ দলের আইপিএলে ৮ ম্যাচ শেষে অবস্থান ৬। ক্রিকেটারদের অনুপ্রাণিত করে দলকে জয়ে ফেরাতে ২০০৯ দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএলের মতো আবারও সবাইকে রান্না করে খাওয়াবেন কি না প্রীতি; প্রশ্ন ছিল সেটি। উত্তরে জানিয়েছেন, এবার আর সে ভুল করবেন না তিনি।

আরও পড়ুন : ম্যানইউ কেনার লড়াইয়ে জিম র‍্যাটক্লিফ

সেবার টানা হারের মধ্যে দিয়ে যাওয়া দলকে অনুপ্রেরণা দিতে প্রীতি দলের উদ্দেশে বলেন, পরের ম্যাচ জিতলে সবাইকে আলু-পরোটা রান্না করে খাওয়াবেন তিনি। এরপর পরের ম্যাচেই জিতে দল। তাকেও রান্না করে খাওয়াতে হয় পুরো দলকে।

এ বিষয়ে প্রীতি বলেন, ‘ছেলেরা কী পরিমাণ খায় আমি সেবার বুঝেছিলাম। সেবার আমি ১২০টি আলু–পরোটা বানিয়েছিলাম। এরপর তো আমি আলু–পরোটা বানানোই ছেড়ে দিয়েছিলাম।’এটা শুনে হরভজন সিং ইরফান পাঠানকে খোঁচা দিয়েছেন, ‘ইরফান একাই হয়তো ২০টি পরোটা খেয়েছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা