× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিচ নিয়ে ক্ষোভ ঝাড়লেন শামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৭:৫০ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ০০:১৯ এএম

পিচ নিয়ে ক্ষোভ ঝাড়লেন শামি

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট নিয়ে আক্ষেপ শুধু মোহাম্মদ শামির একার নয়! মারমার কাটকাট সংস্করণের ক্রিকেটে প্রায় সব বোলারই কখনও কখনও উইকেট নিয়ে আক্ষেপ করেন। অনেকের মতো শামিও মনে করেন, পিচ এত বেশি ব্যাটিংসহায়ক না হলেই বরং ভালো। তাহলে খেলাটি আরও আকর্ষণীয় হবে বলে বিশ্বাস গুজরাট টাইটান্সের এই পেসারের।

আরও পড়ুন : আবাহনীতে খুশদিল, মোহামেডানে কামিন্দু

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর শামি উইকেট নিয়ে ক্ষোভ ঝেড়েছেন, ‘একজন বোলার সব সময় চাইবে বল সুইং করুক। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শকরা আগ্রাসী ব্যাটিং দেখার জন্যই আসেন। রান হোক, তাতে সমস্যা নেই। তবে বোলাররা একটু সাহায্য পেলে ম্যাচগুলো আরও আকর্ষণীয় হতে পারে।’

উইকেট ইস্যুতে আঙুল তুললেও শামি নিজে আছেন দারুণ ফর্মে। আইপিএলের চলতি আসরে গুজরাটের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন। সর্বশেষ কলকাতার বিপক্ষে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। উইকেট বোলারদের পক্ষে না থাকলেও নিজের সাফল্যের সূত্র কী, সেটিও জানিয়েছেন শামি।

ভারতের তারকা পেসারের মতে বিষয়টি পুরোটাই মানসিক, ‘হাতে লাল বল আছে না সাদা বল আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। টেস্ট ম্যাচে যে লাইন ও লেন্থে বল করি, সব ক্ষেত্রে সেটাই করার চেষ্টা করি। নেটে অনুশীলনের সময় লাইন ও লেন্থের ওপরই সব থেকে বেশি গুরুত্ব দিই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা