প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মে ২০২৩ ০২:২৭ এএম
আপডেট : ০১ মে ২০২৩ ০২:৪৬ এএম
রোহিত শর্মার জন্মদিনের আনন্দটা মাটি করে দিতে চেয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলের ১০০০তম ম্যাচে হারিয়ে দিতে চেয়েছিল তার দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। তবে টুর্নামেন্টের মাইলফলকের ম্যাচে রাজস্থানের সেই নীল নকশা বাস্তবায়ন হয়নি।
আরও পড়ুন : হোঁচট খেল নাপোলি, আরও পিছিয়ে গেল শিরোপা উৎসব
উল্টো ৩৬তম জন্মদিনে দারুণ এক উপহার পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ৩ বল হাতে রেখে ৬ উইকেটে পেয়েছে ঐতিহাসিক এক জয়। আইপিএলের প্রথম দল হিসেবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০০ প্লাস রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে রোহিতের দল। রবিবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (২০০) দুইশ ছোঁয়া স্কোর চেজ করে ৪ উইকেটে ধরাশায়ী করেছে পাঞ্জাব কিংস (২০১)।
মুম্বাইকে হারানোর সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিল রাজস্থান। টস জিতে ব্যাট করতে নেমে লক্ষ্যে অটল থেকে ম্যাচসেরা ইয়াশাসভি জয়সওয়ালের দাপুটে সেঞ্চুরিতে ৭ উইকেটের বিনিময়ে ২১২ রানের বিশাল পুঁজি গড়ে রেখেছিল রাজস্থান। ৬২ বলে জয়সওয়ালের খেলেন ১৬ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১২৪ রানের ম্যাচসেরা ইনিংস।
নিশ্চিত হারের দিকে এগিয়ে যাচ্ছিল মুম্বাই। তীরে এসে তরী ডুবিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু শেষ ওভারের প্রথম তিন বলে টানা তিন ছক্কা হাঁকিয়ে মুম্বাই ও রোহিতকে জয় উপহার দেন টিম ডেভিড। ৪৫* রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিন। ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে দল পায় ২১৪ রানের জয়সূচক স্কোর। তার আগে সূর্যকুমার যাদব ৫৫ ও ক্যামেরন গ্রিন ৪৪ রান এনে দিয়ে গড়ে রাখেন জয়ের ভিত।