প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মে ২০২৩ ০০:২৮ এএম
আপডেট : ০১ মে ২০২৩ ০০:৩৮ এএম
সেরি এ শিরোপাটা আজই জিতে যেতে পারত নাপোলি। ৩৩ বছরের শিরোপা খরা কাটিয়ে করতে পারত উৎসব। তবে এ জন্য দরকার ছিল জয়। সঙ্গে শর্ত ছিল পয়েন্ট খোয়াতে হবে লাৎসিওকে।
আরও পড়ুন : রিংকুর মহানুভবতা
ইন্টার মিলান কাজটা সহজ করে দিয়েছিল নাপোলির জন্য। লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে নাপোলিকে ইতালিয়ান লিগ ট্রফি নিশ্চিতের সুযোগ করে দিয়েছিল মিলানের ক্লাবটি। দলের সমর্থকরাও প্রস্তুত ছিল শিরোপা উৎসব করার জন্য।
সব কিছু ঠিকঠাক থাকলেও ঠিক ছিল দলের পারফরম্যান্স। নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেই নাপোলি উল্টো ১-১ গোলে হোঁচট খেয়েছে সালেরনিতানার বিপক্ষে। ফল যা হওয়ার তাই হয়েছে। পিছিয়ে গেছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবের শিরোপা উৎসব।
শিরোপা উৎসব পিছিয়ে গেছে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত। উদিনেসের বিপক্ষে আগামী ম্যাচে জিতলে তো কথাই নেই। এক পয়েন্ট পেলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে দলটি। ম্যারাডোনা যুগের প্রথম স্কুদেত্তো জিতে নেবে নাপোলি।
৩২ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। সমান ম্যাচে ৬১ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাৎসিও।