× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতুল-দেবাশীষের সেঞ্চুরিতে বাংলাদেশের ছেলেদের মুম্বাই জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৯:০৫ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ২৩:৩৩ পিএম

রাতুল-দেবাশীষের সেঞ্চুরিতে বাংলাদেশের ছেলেদের মুম্বাই জয়

ভারত সফরে প্রথম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে দুই ইনিংসেই দুইশর মধ্যে আটকে রাখে সফরকারী কিশোররা।

আরও পড়ুন : বাবরের কাছের মানুষ যারা

শচীন টেন্ডুলকার জিমখানা গ্রাউন্ডে দ্বিতীয় দিন শেষে ২৫২ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ দিনে বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হয়। বড় রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও নিজেদের মেলে ধরতে পারেনি মুম্বাই। ৪ রানে ২ উইকেট নিয়ে দিন শুরু করা দল শেষ পর্যন্ত তুলতে পারে ৮২ রান। তাতেই ইনিংস ও ১৭৪ রানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে প্রথম ইনিংসে ১৯০ রানে অলআউট হয় মুম্বাই। জবাবে রাতুলের ১০০ বলে ১০৫ এবং দেবাশিষের ১০৭ বলে ১০১ রানের ওপর ভর করে ৮ উইকেটে ৪৪৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। রিফাত বেগের ব্যাট থেকে আসে ৯২ রান।

দুই ইনিংস ব্যাট করেও বাংলাদেশের গড়া ওই রানপাহাড় টপকাতে ব্যর্থ হয় মুম্বাই দল। প্রথম ইনিংসে ১৯০ রানে গুটিয়ে যাওয়া মুম্বাই দ্বিতীয় ইনিংসে দলীয় শতরানের আগেই গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে শেখ ইমতিয়াজ শিহাব ৩৫ রানে নেয় ৪ উইকেট। এ ছাড়া সামিউন বশির রাতুল নেয় ৩ উইকেট। এই জয়ে মুম্বাইয়ের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা