× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজ সৌদির প্রশংসায় মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১২:৪৬ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম

সবুজ সৌদির প্রশংসায় মেসি

রোনালদোর পর মেসিও কি সৌদিতে থিতু হচ্ছেন। প্রশ্নটা অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সংবাদ মাধ্যমগুলোতে। এর কারণও অবশ্য আছে, পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেনি আর্জেন্টাইন মহাতারকা। এদিকে মেসিকে পেতে রোনালদোর চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক অফার করেছে সৌদির ক্লাব আল হিলাল। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির প্রশংসা করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। যা দেখে অনেকেই সৌদিতে ফের মেসি-রোনালদো দ্বৈরথ দেখার আশা বুনছেন মনে।

শনিবার (২৯ এপ্রিল) সৌদি আরবের প্রকৃতির প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে সবুজ সৌদির একটি ছবি পোস্ট করেন মেসি। যাতে তিনি লেখেন, ‘কে ভেবেছিলো সৌদি আরবে এতো সবুজ আছে? আমি যখনই পারি সৌদি আরবের অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি। সৌদি ঘুরে আসুন।’ 

মেসির এমন পোস্টের কারণ অবশ্য সৌদিতে ফেরা না। মূলত, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মেসি। সে হিসেবেই তার এমন পোস্ট। 

যদিও মেসির সৌদিতে ফেরার গুঞ্জন একে বারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা, সৌদিতে মেসি-রোনালদো দ্বৈরথ ফের চালুর জন্য মুখিয়ে আছে সৌদির ক্লাব ফুটবল। এর জন্য কাড়িকাড়ি টাকা ঢালতেও প্রস্তুত তারা। এখন অপেক্ষা কেবল মেসির সবুজ সংকেতের। এখন দেখার বিষয় ইউরোপীয় ফুটবলের মায়া ত্যাগ করে সৌদিতে থিতু হন কি-না মেসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা