× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের ১০০০তম ম্যাচে রাতে মুখোমুখি মুম্বাই-রাজস্থান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১১:৪৪ এএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১১:৪৯ এএম

আইপিএলের ১০০০তম ম্যাচে রাতে মুখোমুখি মুম্বাই-রাজস্থান

২০০৭ সালে শুরু হওয়া ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ১০০০তম ম্যাচ আজ। রাতে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা বিশেষ এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাজস্থান র‌য়্যালস। টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল মুম্বাইয়ের বিপক্ষে টেবিলের দুই নম্বরে থাকা রাজস্থানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

টেবিলের ৯ নম্বরে থাকা মুম্বাইয়ের একাদশে এ ম্যাচে ফিরতে পারেন জোফরা আর্চার। অন্যদিকে রাজস্থান একাদশে ফেরার কথা রয়েছে ট্রেন্ট বোল্টের। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার জন্য ম্যাচটি অবশ্য একটু বেশিই স্পেশাল। রোহিতের ৩৬ তম জন্মদিন আজ। দলকে জিতিয়ে জন্মদিন উদযাপন করতে চাইবেন তিনি। এছাড়াও মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের দশ বছর উদযাপন করতেও এই দিনটিকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন অপেক্ষা জয়ের।

যদিও চলতি আইপিএলে খুব একটা ছন্দে নেই রোহিতের দল। সাত ম্যাচ শেষে জয় পেয়েছে মোটে তিনটি। অবস্থান টেবিলের নয় নম্বরে। এছাড়াও সবশেষ দুই ম্যাচে কোনো জয় নেই তাদের। অন্যদিকে দারুণ ছন্দে রয়েছে রাজস্থান। টানা দুই হারের পর জয়ে ফিরেছে দলটি। টেবিলে তাদের অবস্থান দুই নম্বরে। এ ম্যাচ জিতে কোয়ালিফাইয়ারের দিকে এগিয়ে যেতে চাইবে তারা।

এ ম্যাচে মুম্বাইয়ের একাদশে ফিরতে পারেন বেলজিয়াম থেকে কনুইয়ের চিকিৎসা নিয়ে ফেরা জোফরা আর্চার। তার ব্যাপারে মুম্বাইয়ের প্রধান কোচ মার্ক বাউচার বলেন, ‘আমরা সবাই জানি জোফরা কী করতে পারে। সে অনেক বছর ধরেই একজন দুর্দান্ত বোলার। সে আমাদের আক্রমণে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে: নতুন বলের পাশাপাশি ডেড ওভারেও সে খুব কার্যকর হতে পারে। এই মুহূর্তে আমরা কিছুটা সংগ্রাম করেছি, বিশেষ করে ডেড ওভারে। কাজেই সে ফিরে আসলে আমাদের এই পরিস্থিতিতে বোলিং করে ভূমিকা রাখতে পারে।’

অন্যদিকে মুম্বাইকে ভাবতে হচ্ছে রাজস্থানের দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জয়সওয়ালের ফর্ম। চলতি আইপিএলে চারটি ৫০ প্লাস ইনিংস আছে দু’জনের। যা এই আইপিএলে যেকোনো জুটির মধ্যে সবচেয়ে বেশি। তার ওভার প্রতি ৯.৭৩ গড়ে ৩৭০ রান তুলেছেন যা এই বছরে অন্তত দুইবার ওপেন করাদের মধ্যে সবচেয়ে দ্রুততম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা