× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ামালের স্বপ্ন পূরণের রাতে শিরোপার আরও কাছে বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১১:০৬ এএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১১:০৯ এএম

ইয়ামালের স্বপ্ন পূরণের রাতে শিরোপার আরও কাছে বার্সা

ম্যাচের ৮৩ তম মিনিট। গাভির বদলি হিসেবে মাঠে নামলেন লামিন ইয়ামাল। ম্যাচের বাকি অংশে আর কিছুই করতে হয়নি তাকে। ৪-০ গোলে রিয়াল বেতিসের বিপক্ষে জয় পেয়েছে বার্সা। যদিও তার আগেই রেকর্ডের পাতায় নাম লেখা হয়ে গেছে মরক্কোন বংশোদ্ভুত স্প্যানিশ ফরোয়ার্ডের। ইএসপিএন জানিয়েছে, বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড এখন ইয়ামালের। এদিন তার বয়সছিল ১৫ বছর ২৯০ দিন। তার আগে এই রেকর্ডটি ছিল সাহির। ১৯২২ সালের ২ এপ্রিল কোপা দেল রে-তে রিয়াল গিহনের বিপক্ষে ১৫ বছর ৩৩৯ দিন বয়সে বার্সার হয়ে অভিষেক হয় সাহির।

শনিবার রাতে ন্যু ক্যাম্পে প্রত্যাশিত জয় পেয়েছে কাতালানরা। তাতে লা লিগা শিরোপা জয়ের আরও কাছে চলে গিয়েছে জাভির দল। সমান ৩২ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান ১১।


এক ম্যাচ আগেই রায়ো ভায়োকানোর কাছে হারের পর ঘরের মাঠে কিভাবে ঘুরে দাঁড়ায় বার্সা সেটিই দেখার ছিল বার্সা সমর্থকদের। নিরাশ করেনি জাভির শিষ্যরা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় বার্সা। রাফিনিয়ার বাড়ানো বল জালে জড়ান আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এরপর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেনে রবার্ট লেভান্ডোভস্কি। খানিক পরই ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় জাভির দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে জাভির শিষ্যরা। বেশ কিছু সুযোগও তৈরি হয়। যদিও গোল আসছিল না। অবশেষে বার্সার আক্রমণের চাপে নিজেই নিজেদের জালে বল পাঠান রুদ্রিগেজ। ৪-০ তে এগিয়ে যায় বার্সা। এরপর আর গোল না হলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা