× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফখরে আবারও ম্লান মিচেলের সেঞ্চুরি, পাকিস্তানের দুইয়ে দুই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১০:৩৯ এএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১০:৪৩ এএম

ফখরে আবারও ম্লান মিচেলের সেঞ্চুরি, পাকিস্তানের দুইয়ে দুই

আগের ম্যাচে ড্যারেল মিচেলের সেঞ্চুরি ম্লান হয়েছিল ফখর জামানের ম্যাচ জেতানো সেঞ্চুরিতে। এ ম্যাচেও গল্পটা একই। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সিরিজে ফিরতে আগে ব্যাট করতে পাকিস্তানকে ৩৩৭ রানের পাহামসম লক্ষ্য ছুঁড়ে দিয়ে ছিল নিউজিল্যান্ড। যদিও শেষ পর্যন্ত ফখরের অপরাজিত ১৮০ রানের ইনিংসে সেই টার্গেট মামুলি বনে গিয়েছে। স্বাগতিকরা ম্যাচ জিতেছে ১০ বল হাতে রেখে। তাও ৭ উইকেটের বড় ব্যবধানে। এতে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাবার আজমের দল।

প্রথম ম্যাচে প্রায় তিনশ ছুঁইছুঁই টার্গেট ছুড়েও জেতা যায়নি। তাই এ ম্যাচে আরও বড় লক্ষ্য ছুঁড়ে কিউইরা। চাঁদ বাউসের হাফ সেঞ্চুরির পর সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিচেল। তার সেঞ্চুরির দিনে ২ রানের আক্ষেপে পুড়েছে অধিনায়ক টম ল্যাথাম। ৮৫ বলে ৯৮ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। শেষ দিকে জেমস নিশামের ১৫ বলে ১৭ রানে ভর করে কিউইরা ৫০ ওভারে ৫ উইকেট খরচায় ৩৩৬ রান জমা করে স্কোরবোর্ডে। কিউইদের চার উইকেট শিকার করেছেন হারিস রউফ।

লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও পাকিস্তানকে দারুণ শুরু এনেদেন দুই ওপেনার ফখর ও ইমাম। ইমাম ২৪ রানে ফিরলেও বাবরকে নিয়ে পাহাড়সম লক্ষ্যের পথে ছুটে ফখর। অধিনায়ক বাবর ৬৫ রানে ফিরলেও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বাকি পথটুকু পাড়িদেন ফখর। জয়ের পথে ফখরের ব্যাট থেকে এসেছে ১৪৪ বলে ১৭ চার ও ৬ ছক্কায় ১৮০ রান। রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪১ বলে ৫৪ রান।

এদিন ১৮০ রানের ইনিংস খেলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন ফখর। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন তার। বাবরের ৬৮ ইনিংসে করা ৩ হাজার রান ফখর ছুঁয়েছেন ৬৭ ইনিংসে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা