× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এ’ দলের কাছে ভালো কিছুর আশা নান্নুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৮:১৮ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৮:২০ পিএম

‘এ’ দলের কাছে ভালো কিছুর আশা নান্নুর

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ হলেই শুরু হবে ‘এ’ দলের ব্যস্ততা। ঘরের মাঠে ফিরতি সিরিজে ‘এ’ দলের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তিনটি চার দিনের ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে তারা। ওই সিরিজ থেকেই টেস্ট ক্রিকেটের জন্য ভালো কিছুর আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আরও পড়ুন - বৃষ্টিতে পরিত্যক্ত মেয়েদের প্রথম ওয়ানডে

‘এ’ দল কেমন হবে গতকাল তার ধারণা দিয়েছেন নান্নু। অভিজ্ঞ ও তারুণ্য দুটোকেই প্রাধান্য দিতে চান। এই রকম দলই টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজন বলে মনে করেন- ‘তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে দল তৈরি করব। যেটা আমাদের লাল বলের ক্রিকেটের জন্য জরুরি। লাল বলের ক্রিকেটে এখনও আমরা সংগ্রাম করছি। ওইভাবে তৈরি করার জন্য কিন্তু তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে দল সাজানো হয়েছে। আশা করছি, এই সিরিজ থেকে আমরা ভালো কিছু পাব।’

‘এ’ দল চূড়ান্ত করার আগে ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখতে চান নান্নু। এছাড়া তাদের ভাবনায় আছে আগামী জুনের ইমার্জিং কাপ। দুই মিলিয়ে জাতীয় দলের জন্য ভালো কিছু ক্রিকেটার আসবে বলেও ধারণা নান্নুর, ‘ডিপিএল থেকেই সামনে আমাদের ‘এ’ টিমের সিরিজ আছে…। প্লেয়ারদের আমরা ওইভাবেই পর্যবেক্ষণ করছি। জুনে ইমার্জিং কাপ আছে। সেই হিসেবে অনেক ক্রিকেটারকেই দেখা হচ্ছে। অনেক বেশি ক্রিকেটারকে প্রস্তুত রাখতেই আমরা প্ল্যাটফর্ম তৈরি করছি। আশা করছি, এই দুইটা সিরিজ থেকেই জাতীয় দলের ভালো কিছু ক্রিকেটার পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা