প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:৫৫ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৭:৩৩ পিএম
কুস্তিগিরদের আন্দোলনের শুরুটা মূলত এ বছরের শুরুর দিকে। বিজেপির সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির সেই আন্দোলন ডালপালা ছড়িয়ে দৈর্ঘ্যে-প্রস্তে বেড়েছে অনেকদূর। তবে এখনও আসেনি সমাধান। সময় যত গড়াচ্ছে কুস্তিগিরদের পক্ষে সমর্থনও তত বাড়ছে। ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার-ফুটবলার হয়ে বিভিন্ন ধরনের ক্রীড়াবিদরা পাশে দাঁড়াচ্ছেন কুস্তিগিরদের। এবার শুধু ক্রীড়াবিদ হিসেবে নয়, নারী হিসেবেও কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়েছেন সানিয়া মির্জা।
As an athlete but more as a woman this is too difficult to watch .. they’ve brought laurels to our country and we have all celebrated them , with them .. if you have done that then it’s time to now stand with them in this difficult time too .. this is a highly sensitive matter… pic.twitter.com/7mVVyz1Dr1
— Sania Mirza (@MirzaSania) April 28, 2023
ভারতের টেনিস কিংবদন্তি টুইটারে লিখেছেন, ‘শুধু ক্রীড়াবিদ হিসেবে নয়, একজন নারী হিসেবেও তাদের এমন অবস্থায় দেখা কঠিন। তারা আমাদের দেশকে সম্মান এনে দিয়েছে। তখন আমরা ওদের সঙ্গে উৎসব করেছি। আপনিও যদি সেটা করে থাকেন, তা হলে এই কঠিন সময়েও ওদের পাশে দাঁড়ানো উচিত। এটা খুবই স্পর্শকাতর বিষয় এবং গুরুতর অভিযোগ।’
সানিয়ার চাওয়া দ্রুত সব সত্য সামনে আসুক। অন্যদের মতো তিনিও কুস্তিগিরদের ন্যায়বিচারের আবেদন করেছেন, ‘আমি চাই সত্য প্রকাশ্যে আসুক এবং ন্যায়বিচার হোক। যতটা দ্রুত সম্ভব।’