× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেন ওয়ার্নের বায়োপিক পরিকল্পনা ‘অসম্মানজনক’ : ব্রুক ওয়ার্ন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:০১ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৫ পিএম

ব্রুক ওয়ার্ন।

ব্রুক ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ক, যেখানে শেন ওয়ার্ন ২০ বছরেরও বেশি সময় ধরে ভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন, সেই টিভি চ্যানেল তার আত্মজীবনীমূলক টেলিফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছে।

আর এই ঘোষণায় চটেছেন ওয়ার্নের ২৫ বছর বয়সী মেয়ে ব্রুক ওয়ার্ন। বিবিসি জানিয়েছে, তিনি বলেছেন এই পদক্ষেপ তার বাবার জন্য ‘অপমানজনক’। 

ব্রুক তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আপনাদের কারও কি আমার বাবার প্রতি, তার পরিবারের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা আছে? যিনি চ্যানেল নাইনের জন্য এত কিছু করেছেন এবং এখন আপনারা তার ব্যক্তিগত জীবন এবং তার পারিবারিক জীবনকে নিয়ে নাটক করতে চান।’ 

ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরস্কাইনও এর আগেও এই বায়োপিকের পরিকল্পনার সমালোচনা করেছেন।

জুন মাসে মেলবোর্নের হেরাল্ড সান পত্রিকাকে এরস্কাইন বলেছিলেন, ‘তিনি মারা গেছেন মাত্র কয়েক মাস হয়েছে। শুধু ব্যবসার জন্য এমন চাঞ্চল্যকর কাজ করতে চাচ্ছেন তারা। এজন্য তাদের নিজেদেরই লজ্জিত হওয়া উচিত।’

বৃহস্পতিবার নাইন-এর একজন মুখপাত্র গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেছেন, ‘মিনি-সিরিজ হবে এটি। একজন মানুষ যিনি বৃহৎ জীবনযাপন করেছিলেন এবং আবেগের সঙ্গে ভালোবাসতেন--এটাই তুলে ধরা হবে বায়োপিকটিতে। শেন এবং তার সমস্ত অর্জনের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে এবং আমাদের আশা ওয়ার্নের পরিবারসহ সমস্ত অস্ট্রেলিয়ান অনুভব করবে, এই টেলিফিল্মটি তার উত্তরাধিকার এবং জীবনকে সম্মান করবে। কিন্তু তার পরিবার এবং বন্ধুরা সংবেদনশীল অভিযোগ করে অনুষ্ঠানটি বাতিল করতে চায়।’

কাস্টিংয়ের বিশদ এখনও ঘোষণা করা হয়নি। তবে নাইন বলেছে, বায়োপিকটি ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে।

ওয়ার্ন ৫২ বছর বয়সে থাই রিসোর্ট দ্বীপ কোহ সামুইতে ৪ মার্চ মারা যান। তাকে সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন হিসেবে স্মরণ করা হয়।

লেগ স্পিনে তার দক্ষতা ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছিল। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫ ম্যাচে ওয়ার্ন ৭০৮ টেস্ট উইকেট নিয়েছেন, যা সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার।

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা