× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জর্জিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৮:৪৮ পিএম

রোনালদোর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জর্জিনা

গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মাঠের ফুটবলের মতো ব্যক্তি জীবনেও সঙ্গিনী জর্জিনা রুদ্রিগেজের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। মূলত, সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশিত ‘আমি জর্জিনা’ সিরিজের দ্বিতীয় অংশ নিয়েই যত কথা। এ নিয়ে নিত্যই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। যা নিয়ে কিছুটা ক্ষুব্ধ জর্জিনা। গুঞ্জনের ডাল পালা ছাটাই করতে ইনস্টাগ্রামের দ্বারস্থ হয়েছেন তিনি।

কদিন আগে, স্প্যানিশ এক টিকটক তারকা অ্যাবেল প্লানেলেস একটি ঘটনা সামনে এনছেন। যেখানে বলা হয়েছে, কিছুদিন আগে ব্যক্তিগত বিমানে ওঠার সময় রোনালদো–জর্জিনার মধ্যে তর্কাতর্কি হয়েছে। ঘটনার সময় আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ক্ষুব্ধ জর্জিনা নাকি সেদিন বিমানে কারও সঙ্গে কথাও বলেননি। 

এসব নিয়ে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। রোনালদোর সঙ্গে ‘সুখী নন’ জর্জিনা—যদিও এমন খবর পছন্দ হয়নি জর্জিনার। মানুষের মধ্যে জল্পনাকল্পনা বাড়ুক, তা–ও চাননি তিনি। 

জর্জিনা ইনস্টাগ্রামে মার্কিন সংগীতশিল্পী রোমিও সান্তোসের ‘ইফ আই ডাই’ গান থেকে নেওয়া কথাগুলো শেয়ার করেছেন। যেখানে লেখা—পরশ্রীকাতরদের কাজ গুজব তৈরি করা, রটনাকারীরা সেটা ছড়িয়ে দেয় আর বোকারা সেটা বিশ্বাস করে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা