× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ডাবল সেঞ্চুরিতে গল টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৮:২৮ পিএম

দুই ডাবল সেঞ্চুরিতে গল টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

তৃতীয় দিনে নিশান মাদুশঙ্গা ও দিমুথ কারুনারত্নের সেঞ্চুরির পর চতুর্থ দিনে এসে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন নিশাঙ্কা ও কুসল মেন্ডিস। শেষ বিকেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। আয়ারল্যান্ডের ৪৯২ রান টপকে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৭০৪ রান জমা করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে ৫৪ রানে দুই উইকেট খুইয়েছে সফরকারীরা। তাতে গল টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। ম্যাচ বাঁচাতে আয়ারল্যান্ডের প্রয়োজন ১৫৮ রান, হাতে ৮ উইকেট।

গলে এদিন ১ উইকেট খরচায় ৩৫৭ রানে ব্যাট করতে নামে স্বাগতিকরা। উইকেটে নেমে দ্রুতই সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৩ রানে অপরাজিত থাকা মেন্ডিস। অন্যদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে বেশি সময় নেননি মাদুশাঙ্কাও। ২০৫ রান করে সাজঘরে ফিরেন মাদুশাঙ্কা। 

এরপর ম্যাথুসকে নিয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলেনেন মেন্ডিস। ২৯১ বলে ১৮ চার ও ১১ ছক্কায় ২৪৫ রান করে সাজঘরে ফিরেন তিনি। মেন্ডিস ফিরলে ম্যাথুসের সেঞ্চুরির অপেক্ষায় ইনিংস ঘোষণা করতে সময় নিচ্ছিল লঙ্কানরা। তবে বেশি সময় অপেক্ষা কারাননি ম্যাথুস। ১১৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি তুলেনেন। এরপর আর না ব্যাট করার সিদ্ধান্ত জানিয়ে দেয় লঙ্কানরা। ততক্ষণে ২১২ রানের লিড পেয়ে গেছে স্বাগতিকরা।

জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১০ রানে ফিরে যান জেমস ম্যাককালাম। আরেক ওপেনার পেটার মুরও টানতে পারেননি বেশিদূর। ব্যক্তিগত ১৯ রানে ফিরেছেন তিনি। দিনের বাকি অংশে আর কোনো আঘাত আসতে দেননি আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ও হ্যারি টেক্টর। পঞ্চম দিনে বালবার্নি ১৮ ও টেক্টর ৭ রানে ব্যাট করতে নামবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা