× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিংয়ে কলকাতা, সুযোগ হয়নি লিটনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৯:৫৪ পিএম

ব্যাটিংয়ে কলকাতা, সুযোগ হয়নি লিটনের

টানা চার হারে আইপিএলের প্লে অফ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে কলকাতা নাইট রাইডার্স। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে তাদের মাঠে টসে হেরে আগে ব্যাট করবে কলকাতা। কলকাতার একাদশে একটি পরিবর্তন আনা হলেও লিটনকে ফেরানো হয়নি একাদশে। সুযোগ পেয়েছেন বৈভব অরোরা।

লিটনকে একাদশে জায়গা করে দিতে হলে বাদ পড়তে হতো নারায়ণ জগদেশানকে। তবে তিনি টিকে গেছেন। অন্য ওপেনার জেসন রয় অবশ্য আছেন নিজের চিরচেনা ছন্দেই।

এদিকে এখন পর্যন্ত আইপিএলে এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন দাস তার অভিষেককে ভুলেই যেতে চাইবেন। ব্যাট হাতে বাজে শটে আউট হওয়ার পর উইকেটের পেছনেও ছিলেন না সাবলীল। দুই-দুটি সহজ স্ট্যাম্পিং মিস করেছিলেন। ওই ভুলের পর একাদশ থেকে বাদ পড়লেও ইমপ্যাক্ট ক্রিকেটারের তালিকায় ছিলেন। ওই তালিকা থেকেও তার অবশ্য মাঠে নামা হয়নি। অনেকেই ভেবেছিলেন আজ সুযোগ মিলবে লিটনের। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি।

ব্যাঙ্গালুরু একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক, প্রভুদেসাই, ডি সিলভা, ডেভিড উইলি, বিজয়কুমার ভিশাক, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।

কলকাতা একাদশ : ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জাগদীসান, জেসন রায়, সুনিল নারিন, নিতিশ রানা (অধিনায়ক), অ্যান্ড্রু রাসেল, রিংকু সিং, ডেভিড উইজ, অরোরা, উমেশ যাদব, বরুণ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা