× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইমেনস চ্যাম্পিয়নশিপ

তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দুই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৫:৩৯ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৬:০১ পিএম

তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দুই

‘আর বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড খেলতে চাই না’লঙ্কানদের বিপক্ষে দেশ ছাড়ার আগে বলেছিলেন বাংলাদেশ দলের পেসার জাহানারা আলম। তার ওই ইচ্ছা সত্যি হতে হলে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের সেরা পাঁচে থাকতে হবে বাংলাদেশকে। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে। বাকি থাকা ২১ ম্যাচে প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারলে অবশ্য জাহানারার ওই স্বপ্ন পূরণ হবে।

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তাসমান পাড়ের দেশটির বিপক্ষে তিন ম্যাচ সিরিজের মাত্র একটি ওয়ানডে মাঠে গড়িয়েছিল। সেই ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। বাকি দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছে দুই পয়েন্ট।

ছেলেদের সুপার লিগে প্রত্যেক ম্যাচের জন্য ১০ পয়েন্ট বরাদ্দ রেখেছে আইসিসি। তবে নারীদের উইমেনস চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ম্যাচের জন্য বরাদ্দ করা হয়েছে দুই পয়েন্ট। নিউজিল্যান্ডে পরিত্যক্ত হওয়া দুই ম্যাচের প্রত্যেকটি থেকে এক পয়েন্ট করে পেয়েছে বাংলাদেশ। 

আসন্ন শ্রীলঙ্কা সফর উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্বিতীয় সিরিজ। শক্তি-সামর্থ্য প্রায় একই হওয়ায় স্বাগতিকদের বিপক্ষে সব ম্যাচ জয়ের আশা টাইগ্রেসদের। লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়াবে আটে। তাতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে উইমেনস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে উঠে আসবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ না জিততে পারলে সাত নম্বরেই আটকে থাকতে হবে। উইমেনস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের পরের অবস্থানগুলোতে আছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মেয়েরা। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা পাকিস্তান খেলেছে সর্বোচ্চ ৯ ম্যাচ। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অধীনে ২০২৫ সাল পর্যন্ত প্রত্যেকটি দল খেলবে ২৪টি করে ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা