× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে প্রথম ম্যাচটা জয়ে রাঙাতে চায় মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম

বিদেশে প্রথম ম্যাচটা জয়ে রাঙাতে চায় মেয়েরা

নারী ফুটবলে বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছে বাংলাদেশ। যদিও তাদের সেই চলার পথটা মসৃণ হচ্ছে না। কিছুদিন আগেই স্রেফ অর্থের দোহাই দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী দলকে অলিম্পিক বাছাই পর্বে খেলতে পাঠায়নি। স্বস্তির খবর তুমুল চাপে থাকা ফুটবল কর্তারা এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের জন্য সিঙ্গাপুরে দল পাঠিয়েছে। যদিও খবর হলো- সফরে শুধু বিমান ভাড়াটা দিচ্ছে ফেডারেশন। বাকি খরচ দেবে এএফসি!

আরও পড়ুন : সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বাংলাদেশ

দেশের মাঠে দুটি সাফ টুর্নামেন্ট খেললেও আজ বুধবার বিদেশের মাটিতে অভিষেক হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের। টুর্নামেন্টের বাছাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা।

দেশের বাইরে প্রথম ম্যাচটাতেই জয় চাইছে মেয়েরা। দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন সংবাদ সম্মেলনে জানান, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েই বাংলাদেশ থেকে এসেছি। সিঙ্গাপুর আসার পরও মেয়েরা সবাই সুস্থ আছে ভালো আছে। সকালেও আমরা স্ট্রেচিং সেশন করেছি। রাতে আবার অনুশীলন আছে। মেয়েরা এখানে মাঠের সঙ্গেও পরিচিত হবে। বুধবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। প্রথম ম্যাচ। এই লড়াইয়ের জন্য মেয়েরা প্রস্তুত। আশা করছি মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলে জয় নিয়ে মাঠ ছাড়বে। প্রথম ম্যাচ তারা জয় দিয়ে শুরু করতে চায়।’

যদিও তুর্কমেনিস্তান দল নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না। এটি নতুন একটা দল। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ছোটন, ‘তুর্কমেনিস্তান যদিও বলেছে সাধ্যমতো খেলবে। আমাদের প্রতিপক্ষ যারাই হোক তাদের শক্তিশালী ভেবেই নামি। সম্মান জানাই। মেয়েরা স্বাভাবিক খেলা খেললে জয় নিয়ে মাঠ ছাড়বে। দেশবাসী সবাই মেয়েদের জন্য দোয়া করবেন।’

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ডি গ্রুপে। গ্রুপের তিন দলের মধ্যে কেবল একটি দল উঠবে পরবর্তী বাছাইয়ে। এই লড়াইয়ে ৩০ এপ্রিল মেয়েরা লড়বে স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গে।

এই চ্যালেঞ্জের সঙ্গে একটা রোমাঞ্চও কাজ করছে মেয়েদের। প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে গেল অনূর্ধ্ব-১৭-এর মেয়েরা। তবে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই তাদের। দলের ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস তুর্কমেনিস্তান পরীক্ষার আগের দিন বলছিলেন, ‘আমরা সবাই এখন সুস্থ আছি ভালো আছি। সাফের পর থেকেই আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এএফসির শিরোপা জেতার জন্য চেষ্টা চলছে অনেক দিন ধরে। এবার এই মিশন শুরু হচ্ছে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

জুঁই আক্তার, মাহালাতুই মারমা, সংগীতা রানী দাস, অর্পিতা বিশ্বাস, কানম আক্তার, অনন্যা মুরমু বীথি, রুমা আক্তার (অধিনায়ক), জয়নব বিবি, নাদিয়া আক্তার, রিতু আক্তার, কানন রানী, আরিফা আক্তার, মুনকি আক্তার, ঐশি খাতুন, মুন্নি, নুসরাত জাহান মিতু, পূজা দাস, সাগরিকা, সুলতানা আক্তার, সুরভি আকন্দ, মতি তৃষ্ণা রানী, থুইনু মারমা ও উমেলা মারমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা