× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতালোনিয়ায় রিয়ালের লিগ-স্বপ্নে বড় ধাক্কা দিলেন এক আর্জেন্টাইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ০১:৫০ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১১:০০ এএম

কাতালোনিয়ায় রিয়ালের লিগ-স্বপ্নে বড় ধাক্কা দিলেন এক আর্জেন্টাইন

ক্যাম্প ন্যু থেকে এস্তাদি মন্তোলিভির দূরত্বটা মেরেকেটে ৫৫ মাইলও নয়। জিরোনা থেকে বার্সার দূরত্বটাও এমনই। তবে দুটো দলের একটা জায়গায় মিল আছে, দুটো দলই কাতালান। মিল আরও একটা জায়গায় আছে, এবারের লিগে কাতালোনিয়ার এ দুই দলের মাঠ থেকে রিয়াল মাদ্রিদকে ফিরতে হয়েছে হারের বিষাদ নিয়ে।

বার্সেলোনার পর এবার জিরোনাও রিয়ালকে হারিয়েছে। ব্যবধানটা অবশ্য বেশ বড়, ৪-২! তাতেই রিয়ালের লা লিগা স্বপ্নে লেগেছে বড় এক ধাক্কা, কাল রাতে বার্সেলোনা নিজেদের ম্যাচটা জিতলে যে রিয়াল পিছিয়ে পড়বে ১৪ পয়েন্টের ব্যবধানে!

রিয়ালের এমন সর্বনাশটা করেছেন জিরোনার এক আর্জেন্টাইন। ভালেন্তিন কাস্তেইয়ানোস একাই করেছেন ৪ গোল।

জিরোনা নিজেদের মাঠে ম্যাচটায় শুরু থেকেই লড়েছে রিয়ালের চোখে চোখ রেখে। ১২ মিনিটে তার সুফলটাও পেয়ে যায় দলটা। দারুণ এক আক্রমণ শানিয়ে এসে গোলটা করেন কাস্তেইয়ানোস।

ব্যবধানটা দ্বিগুণ করতেও সময় নেননি স্বাগতিকরা। মাঝমাঠ থেকে আসা লং বল ধরে রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাও আর গোলরক্ষক আন্দ্রেই লুনিনের বাধা এড়িয়ে গোলটা করেন সেই কাস্তেইয়ানোস।

রিয়াল অবশ্য ম্যাচে ফেরে এর কিছু পরই। ৩৪ মিনিটে মার্কো অ্যাসেনসিওর খুঁজে পায় ভিনিসিয়াস জুনিয়রকে। তার গোলে ব্যবধান কমায় রিয়াল।

বিরতির পর আবারও দুই গোলের লিড ফেরত পায় স্বাগতিকরা। কোউতোর ক্রস থেকে গোল করেন কাস্তেইয়ানোস, পূরণ করে ফেলেন হ্যাটট্রিকও।

ম্যাচটা রিয়ালের হাত ফসকে বেরিয়ে যায় ঘণ্টার কাঁটা পেরোনোর একটু পরই। এবারও মিলিতাওকে ফাঁকি দিয়ে কাস্তেইয়ানোস করে ফেলেন নিজের চতুর্থ গোলটা।

শেষের একটু আগে লুকাস ভাসকেজ অবিশ্বাস্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেটা শেষমেশ কেবল ব্যবধানই কমাতে পেরেছে। ম্যাচটা জিরোনা জিতেছে ৪-২ গোলে।

এ হারের ফলে রিয়াল বার্সার সঙ্গে ব্যবধানটা কমাতে পারল না এক দিনের জন্যও। ৩১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বার্সার ঝুলিতে আছে ৭৬ পয়েন্ট। কাতালোনিয়ায় রিয়ালের লিগের আশাটা এক ধাক্কাই খেয়ে গেল বইকি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা