× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ আয়ারল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৮:০৪ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৮:১৬ পিএম

দুই সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ আয়ারল্যান্ডের

গলে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি স্বপ্নের মতোই পার করেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে এসে স্বপ্নপূরণ হয়েছে পল স্টার্লিং ও কুটিংস ক্যাম্পারের। তাদের দুজনের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে নিজেদের টেস্ট ইতিহাসে স্কোরবোর্ডে রেকর্ড ৪৯২ রান জমা করেছে সফরকারীরা। এর আগে আইরিশদের টেস্টে সর্বোচ্চ ইনিংস ছিল ৩৩৯। জবাবে আলোক স্বল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত শক্ত প্রতিরোধ গড়েছে লঙ্কানরাও। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৮১ রান জমা করেছে স্বাগতিকরা। ৪১ রানে নিশান মাদুশাঙ্কা ও অধিনায়ক দিমুথ কারুনারাত্নে ৩৯ রানে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

আগের দিন ৭৪ রানে থাকা স্টার্লিংকে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই আক্ষেপ অবশ্য এদিন ভুলেছেন তিনি। সকালের শুরুতেই ৮০ রানে লরকানের বিদায়ের পর ক্রিজে নেমে সেঞ্চুরি তুলে ১০৩ রানে সাজঘরে ফেরেন স্টার্লিং। তার বিদায়ের পর অ্যান্ডি ম্যাকব্রেইনকে নিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যায় ক্যাম্পার। ম্যাকব্রেইন ৩৫ রানে ফেরার পর ১১১ রানে ফিরে যান ক্যাম্পার। এরপর দ্রুত থামলেও আগের দিনের ৩১৯ রানের সঙ্গে ১৭৩ রান যোগ করে স্কোরবোর্ডে ৪৯২ রান জমা করে আইরিশরা।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কানদের দারুণ শুরু এনে দেয় দুই ওপেনার মাদুশঙ্কা ও কারুনারত্নে। আলোক স্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে কোনো আঘাত আসতে দেননি দুজনে। ১৮.১ ওভারে খেলা শেষ হওয়ার আগে ৪.৪৫ গড়ে স্কোরবোর্ডে ৮১ রান জমা করেছে শ্রীলঙ্কা। ৪১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামবে দুজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা