× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত দলে চমক রাহানে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:২০ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত দলে চমক রাহানে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে আগেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এবার ভারতও তাদের দল ঘোষণা করেছে। আগামী ৭ জুন ওভালে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে বড় চমক বলা যায় অজিঙ্কা রাহানে।

পারফরম্যান্সের কারণে ১৫ মাস আগে বাদ পড়েছিলেন রাহানে। সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৩ টেস্টের সিরিজের শেষ ম্যাচের দুই ইনিংসে ৯ ও ১ রান করেছিলেন রাহানে। প্রথম দুই টেস্টের চার ইনিংসে তাঁর রান ছিল ৪৮, ২০, ০ ও ৫৮। তবে নতুন করে ফিরেছেন তিনি। মূলত, এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ ব্যাট করছেন তিনি। এখন পর্যন্ত ৫ ইনিংস খেলে ৫২.২৫ গড়ে ২০৯ রান করেছেন। হাঁকিয়েছেন দুটি ফিফটি, যেখানে তার সর্বোচ্চ অপরাজিত ৭১ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়া রাহুলও এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করছেন। ৭ ম্যাচে ২ ফিফটিতে ৩৭.৪২ গড়ে করেছেন ২৬২ রান। যার ফলস্বরূপ তাকেও দলে রাখা হয়েছে।  

রাহানে আর রাহুল দলে ফিরলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। দুজনেরই না থাকার কারণ চোট। চোটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভারত দলে নেই জশপ্রীত বুমরাও।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকর ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা