× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে বিশ্বকাপ দল থেকে বাদ মাহমুদউল্লাহ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:১১ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:২১ পিএম

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। পরে তার বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে। আমাদের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট এসেছে, ওরা একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য যে পরিকল্পনাটা নিয়ে আমরা এগোচ্ছি--একটা আলাদা ডিরেকশনে। টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।

রিয়াদকে যদি বিশ্বকাপ ভাবনায় না-ই রাখা হয় তবে সাম্প্রতিক সময় তাকে টেনে নেওয়ার চেয়ে অন্য কাউকে সুযোগ দিয়ে প্রস্তুত করা যেত কি না--এমন প্রশ্ন করা হয় নির্বাচককে।

উত্তরে নান্নু বলেন, দেরি না (বাদ দেওয়া)। ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি। কিছু ক্রিকেটারের ইনজুরিও ছিল, যেটার জন্য আমরা যথেষ্ট ভুগেছি গত ছয় মাস। এ ভোগার জন্য অনেক ক্রিকেটারকে আবার ডাকা হয়েছে, অনেকভাবে দেখা হয়েছে। এমনিতে আমরা এই ফরম্যাটে অনেক পিছিয়ে আছি, এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে সব সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ব্যাট হাতে নিজের ছায়া হয়ে আছেন রিয়াদ। গত জিম্বাবুয়ে সফরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বিশ্রামও দেওয়া হয়। কিন্তু সদ্যসমাপ্ত এশিয়া কাপের দলে তাকে আবার ডাকা হয়। অথচ দলের সঙ্গে ফের তিনি ব্যর্থ হন। যে কারণে ভাবাই হচ্ছিল টি-টোয়েন্টি থেকে এবার বোধহয় বাদই পড়তে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

প্রবা/আরএম/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা