× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালবার্নির আক্ষেপের দিনে বড় সংগ্রহের আভাস আয়ারল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৮:২৫ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৮:৩৬ পিএম

বালবার্নির আক্ষেপের দিনে বড় সংগ্রহের আভাস আয়ারল্যান্ডের

গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তাই পায়নি সফরকারী আয়ারল্যান্ড। ম্যাচ হারতে হয়েছিল ইনিংস ও ২৮০ রানের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা। প্রথম দিনটা পার করেছে স্বপ্নের মতো। অ্যান্ডি বালবার্নির ৫ রানের আক্ষেপের দিনের শেষভাগটা রাঙিয়েছেন লরকান ট্যাকার। ৭৮ রানে অপরাজিত থেকে দলের স্কোরবোর্ডে ৩১৯ রান জমা করতে বড় ভূমিকা রেখেছেন তিনি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেট।

গলে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত উইকেট খুইয়ে চাপে পড়েছিল আইরিশরা। দলীয় ১২ রানে পেটার মুরের পর ৪৩ রানে ২ উইকেট হারায় আইরিশরা। ১০ রানে সাজঘরে ফেরেন জেমস ম্যাককালাম। এরপর অধিনায়ক বালবার্নিকে সঙ্গ দেন হ্যারি টেক্টর। ব্যক্তিগত ১৮ রানে টেক্টরের বিদায়ের পর হাল ধরেন বালবার্নি। চতুর্থ উইকেট জুটিতে পল স্টার্লিংকে নিয়ে ১১৫ রানের জুটি গড়েন। ব্যাটে লঙ্কান বোলারদের দারুণ জবাব দিচ্ছিলেন দুজনেই। ১৩৩ বলে ৭৪ রান করে স্বেচ্ছায় ক্রিজ ছাড়েন স্টার্লিং।

এরপর লরকানকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন বালবার্নি। তবে শেষ পর্যন্ত ৫ রানের আক্ষেপ নিয়ে থামতে হয়েছে তাকে। ব্যক্তিগত ৯৫ রানে রমেশ মেন্ডিসের বলে ধনঞ্জয় ডি সিলভার হাতে ক্যাচ তুলে দেন বালবার্নি। শেষ হয় তার লড়াই। দিনের বাকি অংশে আর কোনো আঘাত আসতে দেননি লরকান ও কুর্টিস ক্যামফের। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের ৮৭ রানে ভর করে বড় সংগ্রহের পথে আছে আয়ারল্যান্ড। দিন শেষে কুর্টিস অপরাজিত আছেন ৬৪ বলে ১২ রান করে। অন্য প্রান্তে ১০২ বলে ৭৮ রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন লোকান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা