× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ বাছাই খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ২৩:৩১ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:৫০ পিএম

এশিয়া কাপ বাছাই খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

ঈদুল ফিতরটা পালন করতে হয়েছে ঢাকায়। অনূর্ধ্ব-১৭ নারী দলের এ ত্যাগের কারণ সিঙ্গাপুরে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক পর্ব। সেই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছে কোচ গোলাম রাব্বানী ছোটনের দল।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের তত্ত্বাবধানে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ ইন্দোনেশিয়া ২০২৪-এর বাছাই পর্বের খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ আছে প্রতিযোগিতার ডি গ্রুপে। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল হচ্ছে স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান।

২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ বাছাই পর্ব। উদ্বোধনী দিনে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে। আর বাছাই পর্বের শেষ দিনে তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মহিলা জাতীয় ফুটবল দল রবিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ে। সেখানে বাংলাদেশ দুটো সেশন পাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। এর পরই নামতে হবে মাঠের লড়াইয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা