খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৫ পিএম
অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এই দল ঘোষণা করা হয়। দলের নেতৃত্ব দেবেন গেরহার্ড ইরাসমাস।
স্কোয়াডে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জেজে স্মিতকে। এ ছাড়া স্টিফেন বার্ড, জ্যান ফ্রাইলিঙ্ক, নিকোল লোফটি ইটন, রুবেন ট্রাম্পেলম্যান এবং ডেভিড ভিসার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন স্কোয়াডে।
নামিবিয়ার ঘোষিত স্কোয়াডে কিছু নতুন নামও এসেছে। উইকেটরক্ষক-ব্যাটার লোহান লউরেন্স, ব্যাটার ডিভান লা কক এবং পেসার টাঙ্গেনি লুঙ্গামেনি এই তিনজন প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবেন।
টুর্নামেন্টের রাউন্ড ওয়ান পর্বের গ্রুপ এ-তে নামিবিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাত। নামিবিয়া ১৬ অক্টোবর জিলংয়ের কার্দিনিয়া পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। একই ভেন্যুতে ১৮ অক্টোবর নেদারল্যান্ডস এবং ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। শীর্ষ দুদল খেলার সুযোগ পাবে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে।
নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিত (সহ-অধিনায়ক), ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লোফটি ইটন, জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড ভিসা, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন, বার্নার্ড স্কোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, মাইকেল ভ্যান লিংজেন, বেন শিকঙ্গো, কার্ল বার্কেনস্টক , লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।
প্রবা/আরএম/ এসআর