× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্টারকে রুখেও বাদ বেনফিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১১:৪২ এএম

ইন্টারকে রুখেও বাদ বেনফিকা

নিজেদের মাঠে প্রথম লেগ ২-০ গোলে জিতে অর্ধেক কাজটা করে রেখেছিল ইন্টার মিলান। বাকি কাজটুকুও হয়ে গেছে ৩-৩ গোলের ড্রয়ে। নিজেদের মাঠে লড়াই করলেও শেষ পর্যন্ত কোয়ার্টার থেকেই বাদ পড়তে হয়েছে বেনফিকাকে। অন্যদিকে দুই লিগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। যেখানে তাদের অপেক্ষায় মিলানের আরেক দল এসি মিলান। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মিলান ডার্বি দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

নিজেদের মাঠে পর্তুগিজ ক্লাবটি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছিল বেশ। ইন্টারের সঙ্গে লড়েছে তাল মিলিয়ে। যদিও শেষ পর্যন্ত ডুবেছে ওই প্রথম লেগ হারের কারণেই। সান সিরোর ম্যাচটিতে ১৪ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। লাওতারো মার্তিনেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বেনফিকা ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান নিকোলো বারেল্লা।

তবে ৩৮ মিনিটেই সমতা নিয়ে আসে বেনফিকা। ইন্টার-রক্ষণের ভুল কাজে লাগিয়ে দারুণ হেডে বল জালে জড়ান ফ্রেডরিক অর্সনেস। এবারের আসরে নকআউটে ইন্টারের জালে এটি প্রথম গোল।

প্রথম লেগের ২ গোলে পিছিয়ে থাকলেও বেশ কয়েকবার ইন্টার-রক্ষণে ভীতি ছড়িয়েছে বেনফিকা। ৬৫ মিনিটে ইন্টারকে স্বস্তির গোল এনে দেন লাওতারো মার্তিনেজ।

৭৫ মিনিটে লাওতারোকে বদলি করে আরেক আর্জেন্টাইন জোয়াকিন কোরেয়াকে নামান ইন্টার কোচ। ৩ মিনিট পর দলকে গোল এনে দেন কোরেয়াও।

৫-১ ব্যবধানে এগিয়ে তখনই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইন্টারের। তবে শেষের দিকে ব্যবধান কমিয়ে ফেলে বেনফিকা। ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা দ্বিতীয় গোল এনে দেওয়ার পর ৯৫ মিনিটে আরেকটি গোল করেন পিটার মুসা। বিদায়ের আগে দ্বিতীয় লেগে ৩-৩ সমতার সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়েন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা