× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবার নিয়ে ওমরাহ পালন মাশরাফির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৭:২৫ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৭:৪৫ পিএম

পরিবার নিয়ে ওমরাহ পালন মাশরাফির

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্ব শুরু পবিত্র ঈদুল ফিতরের পর। মাঝের এই ফাঁকা সময়টাতে ওমরাহ পালন করতে গেছেন লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরিবার নিয়ে বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন তিনি।

মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি আজ ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। তিনি ওমরাহ পালনের ছবি প্রকাশ করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এই ছবিতে মাশরাফি-সুমি ছাড়াও তাদের সন্তান আছে, সঙ্গে আছে মাশরাফির বন্ধু আসিফ রেজার উপস্থিতিও।

মাশরাফি অবশ্য এবার রমজানে ওমরাহ পালন করা একমাত্র ক্রিকেটার নন। এর আগে সাকিব আল হাসানও ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ দিকে এসে দেশ ছাড়েন সৌদি আরবের উদ্দেশে ওমরাহ পালন করতে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা