× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার সেঞ্চুরি আর জয়াসুরিয়ার ফাইফারে বিপদে আয়ারল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২১:৩৯ পিএম

চার সেঞ্চুরি আর জয়াসুরিয়ার ফাইফারে বিপদে আয়ারল্যান্ড

প্রথম দিন ব্যাটিং দাপট দেখান দিমুথ করুনারত্নে। তার সঙ্গে ব্যাটিং ঝলক উপহার দেন কুশল মেন্ডিস। আইরিশ বোলারদের তুলোধুনো করেছেন দুজনে মিলে। গল টেস্টের দ্বিতীয় দিনের চিত্রনাট্য একটুও পাল্টায়নি। আয়ারল্যান্ডের বোলারদের খাবি খাওয়ার দিনে ফের লঙ্কানদের ব্যাটিং আধিপত্য দেখেছেন ক্রিকেট অনুরাগীরা।

আরও পড়ুন - হার্ডহিটিং অনুশীলনের ফল পাচ্ছেন হেটমায়ার

এবার ব্যাটিং দৃঢ়তায় জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন দিনেশ চান্দিমাল। তার সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাদিরা সামারাবিক্রমা। আর ঘূর্ণি জাদুতে প্রবাথ জয়াসুরিয়া একাই শিকার করেছেন পাঁচ উইকেট। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এখন লঙ্কানদের হাতে। ১১৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে অতিথিরা। ৪৭৪ রানে এখনো পিছিয়ে ক্যাপ্টেন অ্যান্ডি বালবার্নির দল।

তার আগে চার ব্যাটারের সেঞ্চুরিতে রানের হিমালয় গড়েছে শ্রীলঙ্কা। আইরিশদের রান চাপায় ফেলে ৬ উইকেট হারিয়ে ৫৯১ রানে প্রথম টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

করুনারত্নে-কুশলের মতো দুরন্ত ব্যাটিংয়ে মাঠে দাপট দেখাতে থাকেন চান্দিমাল-সামারাবিক্রমা। সপ্তম উইকেটে দুজনে মিলে ২১৫ বলে গড়েন ১৮৩ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। ১৫৫ বলে ১২ বাউন্ডারিতে ১০২* রানের চমৎকার এক ইনিংস খেলে অজেয় থেকে যান চান্দিমাল। ১১৪ বলে ১১ বাউন্ডারিতে ১০৪* রানের দুর্বার ইনিংস সাজিয়ে অপরাজিত থেকে যান সামারাবিক্রমা।

৪ উইকেটে ৩৮৬ রান দ্বিতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। চান্দিমাল আগের দিনের ১৮ রানের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দেন। তবে প্রবাথ জয়সুরিয়া নিজের ১২ রানের ইনিংস বড় করতে পারেননি। দলীয় স্কোরে আর মাত্র ৪ রান যোগ করেই সাজঘরে ফেরেন তিনি। তার সঙ্গে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন ধনাঞ্জয়া ডি সিলভাও (১২)। তবে দ্বিতীয় দিনে দুই সেঞ্চুরির সুবাদে লঙ্কানরা পায় ২০৫ রান।

বোলিংয়ে বাজে পারফরম্যান্সের পর ব্যাটিংয়েও বর্থতার গল্প লিখেছে আয়ারল্যান্ড। প্রবাথ জয়াসুরিয়ার স্পিন বিষে নীল হয়ে ধসে পড়েছে ইউরোপের দলটি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১১৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে অতিথিরা। জেমস ম্যাককালাম ৩৫, হ্যারি টেক্টর ৩৪ আর লরকান টাকার এনে দেন ২১* রান।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৯১/৬ ডি. (করুনারত্নে ১৭৯, কুশল ১৪০, চান্দিমাল ১০২*, সামারাবিক্রমা ১০৪* ক্যাম্পার ২/৮৪)। 

আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ১১৭/৭ (ম্যাককালাম ৩৫, টেক্টর ৩৪, টাকার ২১* ও মুর ১৪; জয়াসুরিয়া ৫/৪২ ও বিশ্ব ফার্নান্ডো ২/২২)।

*দ্বিতীয় দিন শেষে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা