× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহাগ ইস্যুতে বাফুফের জরুরি সভা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৬:৩৮ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৯:৪৭ পিএম

সোহাগ ইস্যুতে বাফুফের জরুরি সভা শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে গত ১৪ এপ্রিল নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

এরপর থেকেই বাফুফেতে রীতিমতো থমথমে এক অবস্থা বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতি নিয়েই আজ বাফুফে ভবনে বসেছে এক জরুরি সভা। 

এই সভার নোটিস গতকালই সদস্যদের কাছে পৌঁছে যায়। আজ বিকাল চারটায় সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এই সভা। 

এই জরুরি সভার এজেন্ডা মূলত দুটো। সোহাগ নিষিদ্ধ হওয়ার ফলে বাফুফের সাধারণ সম্পাদকের পদটা ফাঁকাই পড়ে আছে।

সে শূন্যস্থান পূরণ এই সভার আলোচ্য বিষয়। সঙ্গে সোহাগের এই নিষেধাজ্ঞা বিষয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণাও আসতে পারে এই সভায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা