প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ০০:০৮ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১১:২৪ এএম
১০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু কোচ মিকেল আর্তেতার শিষ্যরা তা ধরে রাখতে পারেননি। পরে পেনাল্টি মিস করে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ২-২ গোলের ড্রয়ের অস্বস্তি নিয়ে ফিরতে হয়েছে গানারদের।
আরও পড়ুন : বায়ার্নের ড্রয়ে চটেছেন টুখেল
এ ড্রয়ে শিরোপা লড়াইয়ে বড় এক ধাক্কাই খেল আর্সেনাল। দীর্ঘ বিরতি শেষে তাদের সামনে এখন প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের হাতছানি।
গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর পেনাল্টি মিস করেন বুকায়ো সাকা। মিখাইল অ্যান্তোনিওর হ্যান্ডবলের সুযোগটা কাজেই আসেনি।
পরে ওয়েস্ট হ্যামের হয়ে গোল করেন সেইড বেনরাহমা ও জারোড বোয়েন।