× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটনবিহীন কলকাতার টানা দ্বিতীয় হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২০:০৫ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ২০:০৭ পিএম

লিটনবিহীন কলকাতার টানা দ্বিতীয় হার

চলতি আইপিএল টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। লিটনবিহীন কলকাতা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। কাজে আসেনি ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরি। এ ম্যাচে মুম্বাইয়ে হয়ে আইপিএলে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকার পুত্র অর্জুন টেন্ডুলকারের।

এদিন টসে জিতে কলকাতাকে আগে ব্যাট করতে পাঠায় মুম্বাই। কলকাতার শুরুটা হয় রয়েশয়ে। রহমানুল্লাহ গুরবাজ ১২ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে দলকে রানে রেখেছিলেন ভেঙ্কটেশ। দলের সতীর্থদের থেকে খুব একটা সহযোগিতা না পেলেও দলটে একাই টেনেছেন ভেঙ্কটেশ। পেয়ে যান আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৪৯ বলে সেঞ্চুরি হাঁকানোর পর ৫১ বলে ১০৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে অ্যান্ড্রু রাসেলের ১১ বলে ২১ রানে ভর করে স্কোরবোর্ডে ১৮৫ রান জমা করে কলকাতা। অভিষেক ম্যাচে ২ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচ করেছেন টেন্ডুলকার পুত্র। এদিন কোনো উইকেটের দেখা পাননি ২৩ বছর বয়সী বাঁহাতি এ পেসার।

জবাব দিতে নেমে মুম্বাইকে দারুণ শুরু এনেদেন রোহিত ও ঈশান কিষাণ। দলীয় ৬৫ রানে রোহিতের বিদায়ের পর সূর্যকে নিয়ে লক্ষ্যে ছুটেন কিষাণ। ২৫ বলে ৫৮ রানে কিষাণের আউটের পর তিলক ভার্মাকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন সূর্য। তিলক ৩০ রানে ফেরার পর সূর্য ফেরেন ৪৩ রানে। টিম ডেভিড বাকি কাজটুকু সারেন দায়িত্ব নিয়ে। তার ২৪ রানে ভর করে ১৪ বল ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্ধরে পৌঁছায় মুম্বাই। টুর্নামেন্টে এটি মুম্বাইয়ের দ্বিতীয় জয়। এ জয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে উঠেছে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা